উত্তরদিনাজপুর

ঘন কোয়াশার জেরে লড়ি-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ আশঙ্কাজনক ১

ঘন কুয়াশার জেরে লড়ি-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। আহত ৪ আশঙ্কাজনক ১। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রূপাহারে। এই ঘটনার জেরে প্রায় তিন ঘন্টা বন্ধ হয়ে যায় ৩৪ নম্বর জাতীয় সড়কের যান চলাচল। প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন ঘণ কোয়াশার মধ্যে দ্রুতগতিতে থাকায় দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। আহত ব্যক্তিরা দীর্ঘসময় আটকে থাকেন দুই গাড়ির মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে আহত ব্যক্তিদের উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সুত্রে জানা গেছে আহত ৪ ব্যক্তির মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/e_5kNg0ZybY